সূরা ইখলাস

আল্লাহর একত্বের সূরা

1.
আরবি: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
উচ্চারণ: কুল হুয়া আল্লাহু আহাদ
অর্থ: বলুন, তিনি আল্লাহ এক।
2.
আরবি: اللَّهُ الصَّمَدُ
উচ্চারণ: আল্লাহুস সামাদ
অর্থ: আল্লাহ সর্বনির্ভর।
3.
আরবি: لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
উচ্চারণ: লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
অর্থ: তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি।
4.
আরবি: وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ: ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
অর্থ: এবং তাঁর সমতুল্য কেউ নেই।